ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ


আপডেট সময় : ২০২৫-১২-১১ ১৯:৪১:৪৪
টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে।

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ