ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে কুষ্টিয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১০ ২৩:৩৯:২৯
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে কুষ্টিয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে কুষ্টিয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে কুষ্টিয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর)  ভিডিও কনফারেন্স সিস্টেমে ভার্চুয়ালী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় জেলার সকল উপজেলার নির্বাহী অফিসারবৃন্দও সভায় সংযুক্ত হয়ে বিভিন্ন সরকারি কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, মাঠ প্রশাসনের করণীয় এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে মতামত উপস্থাপন করেন।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ের সরকারি কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি সামগ্রিকভাবে প্রশাসন ও কেন্দ্রীয় নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত কর্মকর্তারা মত প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ