কয়রায় অদম্য নারী পুরস্কার পেল ৫ নারী
আপডেট সময় :
২০২৫-১২-১০ ১১:০৭:৪৯
কয়রায় অদম্য নারী পুরস্কার পেল ৫ নারী
শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধি:
কয়রায় অদম্য নারী পুরস্কার পেলেন ৫ নারী। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে নির্বাচিত ৫ নারী কে বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিক ভাবে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয় । ৫ টি ক্যাটাগরিতে তাদেরকে পুরষ্কৃত করা হয়।
পুরস্কারের জন্য মনোনীত ৫ নারীর মধ্যে ৩ জনই অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্পের সদস্য। অগ্রগতি সংস্থার ইউনিট ম্যানেজার মোঃ আব্দুস সালাম বলেন আমরা গ্রামের নারীদের বিভিন্ন রকম সাহায্যে সহযোগিতা করে যাচ্ছি তার ফলাফল আজকে আমরা পেলাম। পুরষ্কার পাওয়া ৫ জন নারী হলেন,
১. অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলার মহেশ্বরী পুর ইউনিয়নের আমতলা গ্রামের রাজিয়া খাতুন।
২. শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আমাদি ইউনিয়নের মসজিদকুড় গ্রামের ডাঃ মোহসিনা রহমান
৩. সফল জননী নারী বাগালি ইউনিয়নের ঠাকুরের চক গ্রামের ভবানী মন্ডল
৪. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের মানসী মন্ডল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন অনুষ্ঠানে তাদেরকে পুরষ্কৃত করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স