আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
আপডেট সময় :
২০২৫-১২-০৯ ২০:০২:৩৯
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ
’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ব হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও অদম্য শ্রেষ্ট নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ সকাল ১১.৩০ টায় এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজে এম রেজাউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক আয়শা আক্তার, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পর্যায়ে অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ঝরনা আক্তার, সফল জননী মীরা রানী তালুকদার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছাঃ শিরিনা বেগম, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখা নারী খাদিজা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স