মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: শাকিল শেখ বাবু (২৫)’কে ফরিদপুর চরভদ্রাসন হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
আপডেট সময় :
২০২৫-১২-০৯ ১২:০৭:২১
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: শাকিল শেখ বাবু (২৫)’কে ফরিদপুর চরভদ্রাসন হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি*
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাকিল শেখ বাবু (২৫)’কে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৮/১২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.২০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং- ১৪৭/২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: শাকিল শেখ বাবু (২৫), পিতা- শেখ সৈয়দ আলী, সাং- নাজিম শেখের ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স