ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক


আপডেট সময় : ২০২৫-১২-০৬ ২৩:০৮:১০
গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নিজস্ব প্রতিবেদক

গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ