ফেঞ্চুগঞ্জে বিয়ে বাড়িতে চুরি
আপডেট সময় :
২০২৫-১২-০৬ ১০:৩২:৫১
ফেঞ্চুগঞ্জে বিয়ে বাড়িতে চুরি
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের শরিফগঞ্জে (টেপন মাস্টার বাড়ি) মুহিন আহমেদের ঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুহিন আহমেদ জানান, আজ তার বোনের বিয়ে ছিল। দুপুরে সবাই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে একটি কমিউনিটি সেন্টারে যান। বিকালে বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো। ঘরে রাখা টাকা পয়সা, স্বর্ন নাই! পরে তারা বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘঠেছে।
তিনি জানান, চোররা শাবল বা এরকম কিছু দিয়ে ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও ১ভরি স্বর্ন নিয়ে যায়।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স