ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা


আপডেট সময় : ২০২৫-১২-০৪ ২২:৪৭:১১
দৌলতপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা দৌলতপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফিক (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। 
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পচাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল একই এলাকার মতিউর রহমান মণ্ডলের ছেলে।
 
 
এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরও দু'জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 
 
 
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রফিকুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা হত্যাকারীদের ধাওয়া করলে তারা এলোপাতাড়ি আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এলোপাতাড়ি গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ আলী গুলিবিদ্ধ হন। দুজনেরই পায়ে গুলি লাগে।
 
 
আহত রবজেল ফরাজি বলেন, সন্ধ্যার পর নিজের রাইস মিলে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ ও চিৎকার শুনে বাইরে এসে তিন–চার জনকে পালিয়ে যেতে দেখি। আমি চিৎকার করলে দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তখন পাশেই থাকা স্থানীয় ব্যবসায়ী ইউসুফ আলীর পায়েও গুলি লাগে। পরে জানতে পারি, বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
 
 
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ