ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলি নদীতে নিষিদ্ধ জাল জব্দ


আপডেট সময় : ২০২৫-১২-০৪ ২১:৫১:০৪
কর্ণফুলি নদীতে নিষিদ্ধ জাল জব্দ কর্ণফুলি নদীতে নিষিদ্ধ জাল জব্দ
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে হালদা ও কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হালদা ও কর্ণফুলি মোহনার অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, হালদা ও কর্ণফুলী নদীর মোহনা থেকে একটি  বেহুন্দি জাল, ২টি চরঘেরা জাল ও একটি বৃহদকার বেড় জাল জব্দ করা হয়। জালসমূহের মূল্য হবে প্রায় ২ লক্ষ টাকা। জব্দকৃত জালসমূহ স্থানীয় জনগনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় নৌ পুলিশের টিম লিডার এস আই রমজান আলী, সোহেল রানা, আবু মোহাম্মদ নোমান, হালদা পাহাড়াদার সুমন দাস।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ