ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে দুই বিএনপির নেতা সাবেক উপজেলা ভা.চেয়ারম‍্যান মোঃ কামালা উদ্দীন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী বহিস্কারাদেশ প্রত‍্যাহার


আপডেট সময় : ২০২৫-১২-০৪ ১৩:১৩:০২
নাইক্ষ‍্যংছড়িতে দুই বিএনপির নেতা সাবেক উপজেলা ভা.চেয়ারম‍্যান মোঃ কামালা উদ্দীন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী বহিস্কারাদেশ প্রত‍্যাহার নাইক্ষ‍্যংছড়িতে দুই বিএনপির নেতা সাবেক উপজেলা ভা.চেয়ারম‍্যান মোঃ কামালা উদ্দীন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী বহিস্কারাদেশ প্রত‍্যাহার
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি  উপজেলা বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ফিরিয়ে দেয়া হয়েছেন কেন্দ্রীয় বিএনপি। 

বুধবার(৩ডিসেম্বর)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভা. চেয়ারম্যান  মুহাম্মদ কামাল উদ্দিন ও বান্দরবান জেলা মহিলা দলের সাবেক  যুগ্ন সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান  হামিদা চৌধুরী।
উল্লেখ্য, ২০২৪ সালের  ৪ মে দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ফ্যাসিস্ট সরকারের ঘোষিত উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার এই দুই নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সিনিয়র যুগ্মসচিব সচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জারি করা হয়েছিলো ।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ