রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবযোগদানকৃত ড. মো: জিল্লুর রহমান।
আপডেট সময় :
২০২৫-১২-০১ ০১:০১:০৯
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবযোগদানকৃত ড. মো: জিল্লুর রহমান।
রবিবার (৩০ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ড. মো: জিল্লুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও পুলিশিং ব্যবস্থা।
১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি এসএসএফ , ট্যুরিস্ট পুলিশ, র্যাব (অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন) এবং ডিএমপি-তে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতিসংঘের সুদান মিশন এবং দারফুর মিশনে স্টেশন কমান্ডার, পার্সোনেল অফিসার ও লজিস্টিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দক্ষতার স্বাক্ষর রাখেন এবং জাতিসংঘের মেডেল প্রাপ্ত হন।
জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর ড. মো: জিল্লুর রহমান রাজশাহী মহানগরীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একটি নিরাপদ রাজশাহী গড়ে তুলতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।V
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স