খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজস্থলীতে উপজেলা বিএনপির দোয়া ও মোনাজাত
আপডেট সময় :
২০২৫-১১-৩০ ২১:৩৩:১৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজস্থলীতে উপজেলা বিএনপির দোয়া ও মোনাজাত
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাঙামাটির রাজস্থলীতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালেস রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি চথোয়াইপ্রু মারমা ও ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী,
ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল হামিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়া একজন অবিস্মরণীয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা।V
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স