ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।


আপডেট সময় : ২০২৫-১১-৩০ ২১:০৯:৫১
পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার। পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি
 
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
    বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে , বিবাহের পর থেকে এজাহারনামীয় আসমিগণ ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ইং ২১/১১/২০২৫ তারিখ রাত ০৮.০০ ঘটিকায় পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামস্থ ভিকটিমের স্বামীর নিজ বসতবাড়ীতে ধৃত আসামি এবং সহযোগী আসামিগণ মিলে ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে লোহার হাতুড়ি এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পররর্তীতে আসামিগণ কৌশলে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি ভিকটিমের পরিবার জানতে পেরে ভিকটিমের পিতা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি  মামলা দায়ের করেন।যার মামলা নং-০৮, তারিখ ২৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ।
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 এরই ধারাবাহিকতায় ইং ২৯/১১/২০২৫ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপি মহানগরীর চকবাজার থানাধীন বকসিবাজার থেকে ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আলতাফ হোসেন (৩২), পিতা-মোঃ ফারাজুল ইসলাম, সাং-বাকডোকরা, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়'কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ