ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত


আপডেট সময় : ২০২৫-১১-৩০ ১৯:৫৩:০১
বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত
 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপায় পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য মু. শাজাহান খানের স্মরণ সভা রোববার বিকেলে স্থানীয় হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সস্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মু. সোহরাব হোসেন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মরহুম শাজাহান খানের স্ত্রী আনোয়ারা শাজাহান।


এছাড়া বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, সাবেক সহসভাপতি ঢাকা কেন্দ্রীয় ছাত্র দলের ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদু সোবাহান, ঢাকা মহানগ উত্তর যুবদলের সদস্য মো. কামরুল ইসলাম খান রিয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


বক্তারা বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপ্রি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার এক সন্তান স্বৈরশাসকের নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন আরেক সন্তান দূর প্রবাসে রয়েছেন। সবাই দেশনেত্রী জন্য দোয়া করবেন এবং দ্রুত সুস্থ হয়ে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারে সবাই এই প্রার্থনা করবেন। এসময়ে তারা আরো বলেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য মু শাহজাহান খান গলাচিপা ও দশমিনার গর্ব ছিলেন। আজকে আমরা তাকে স্মরণ করি।


প্রধান বক্তা শিপলু খান বলেন, বর্তমানে দেশে নির্বাচনী ট্রেন চলা শুরু করছে। ২৩৬ টি আসনে দল মনোনীত প্রার্থী দিয়েছে। এই আসনে বিএনপি কোনো মনোনয়ন দেয়নি। আমাকে ও হাসান মামুনকে দল ডেকে ছিলো। দল যাকে পছন্দ করবে তাকেই মনোনয়ন দিবে। দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে আমরা তার জন্য কাজ করবো। তিনি আরো বলেন, সবাই আমার পিতা সাবেক সংসদ সদস্য মরহুম মু শাহজাহান খানের জন্য দোয়া করবেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ