সৈয়দপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন
আপডেট সময় :
২০২৫-১১-২৮ ২১:২৬:৪৪
সৈয়দপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন
জহুরুল ইসলাম- নীলফামারী প্রতিনিধি:
আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারী ভন্ড বাউল আবুল সরকারের বিচার তথা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন মুসলিম জনতার ব্যানারে শুক্রবার (২৮ নভেম্বর) জুমআর নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা, সাব্বির আহমেদ, মাওলানা সাজিদ, আব্দুল আজিম প্রমুখ। বক্তারা আল্লাহকে কটাক্ষকারীকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান।
জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ বলেন, এদেশে কোন ব্যক্তি বিশেষ তথা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছেনা।
বরং কেউ কেউ এই শয়তানের চেলা ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী চক্রের দালাল। এরা মুসলিম বিদ্বেষী ও বাংলাদেশ বিরোধী কুচক্রী।
যারা কৌশলে আল্লাহ, রাসূল (সা.), ইসলাম ও কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিভ্রান্তি ছড়িয়ে মুসলিম সমাজ তথা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্র কার্যকর করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন তথা সুবিধা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এই চক্র মুসলিম তথা বাংলাদেশের জন্য ক্ষতিকর।
সরকার এদের খপ্পরে পড়ে আল্লাহর দুশমন বাউলের ধৃষ্টতার বিচার নিশ্চিতে কালক্ষেপণ করে দেশপ্রেমিক মুসলিম জনতার সাথে প্রতারণা করে চলেছে। যা কোন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। তাই অনতিবিলম্বে কুলাঙ্গার আবুল সরকার বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।
হাফেজ নুরুল হুদা বলেন, বাংলাদেশ বহু ওলি আউলিয়া পীর মশায়েখের পবিত্র পদচারণায় সমৃদ্ধ। এখানে অসংখ্য মসজিদ মাদরাসায় লাখ লাখ আলেম, হাফেজ, মুফতির বাস। এদেশে ইসলাম বিদ্বেষী কারো ঠাঁই নেই। তাই দ্রুত বাউল আবুল সরকারের ফাঁসি দিতে হবে। নয়তো প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন দাঁড় করানো হবে বলে প্রশাসন তথা সরকারকে হুশিয়ার করেন তিনিll
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স