কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-২৮ ১৩:০৯:১৩
কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
তারুণের উৎসব-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলের দিকে কুমারখালী উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমনা নাজনীন, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে এবং কলেজ পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী সম্মাননা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।V
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স