কয়রায় মিথ্যা সংবাদের প্রতিবাদ
আপডেট সময় :
২০২৫-১১-২৭ ১৮:৪০:০৪
কয়রায় মিথ্যা সংবাদের প্রতিবাদ
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের নারাণপুর গ্রামের ফরিদ গাজী গংরা সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি এই শিরোমানের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৃত রহিম বকস গাজীর পুত্র মোঃ ফরিদ উদ্দিন গাজী । এ সময় তিনি বলেন উপজেলার চটকাতলা মৌজার খালেক গাজীর সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার জন্য আমরা নাকি তাদের কে হুমকি দিচ্ছি যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন ফরিদ গাজী গংরা।
তারা বলেন ১৯৪৩ সাল থেকে বংশ পরষ্পরায় আমাদের নামীয় জমি কর খাজনা দিয়ে ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার ও আমরা ধান রোপন করছি।
খালেক গাজীরা আমাদের জমিতে আমরা ধান কাটতে না পারি সে জন্য তারা বিভিন্ন দপ্তরে মিথ্যা ও মামলা দিয়ে হয়রানি করতেছে। উপজেলার চটকাতলা মৌজার খালেক গাজীর সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার জন্য হুমকি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স