ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী সীমান্তে ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক


আপডেট সময় : ২০২৫-১১-২৭ ১৬:৩৫:৪৩
আমতলী সীমান্তে ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক আমতলী সীমান্তে ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার কসমেটিক এবং অন্যান্য মালামাল আটক করেন। 

গত বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক এবং অন্যান্য মালামাল (শ্যাম্পু-১৭৮৭ প্যাকেট, তেল-৬টি, বিভিন্ন প্রকার ক্রীম-১৭২ বোতল, ঝান্ডু বাম মলম-১৩৩ পিস, হরলিক্স-২৩টি, বাসন মাজুনী-৬টি এবং মেহেদী-১৬৪ প্যাকেট) আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৬,৯২৫/- (ছেষট্টি হাজার নয়শত পঁচিশ) টাকা। 

এ বিষয়ে লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর জানান, চোরাচালন দমনে বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করছে। 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ