ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৮:০৮:৪৬
​সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা ​সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (২৬ নভেম্বর) বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার লতব্দী ইউনিয়নের করম আলী মার্কেট প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়। 
লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মোঃ নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

সদস্য সচিব মোঃ ওসমান হারুন ভুইঁয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি, মোঃ নুরুল হক সরকার, মোঃ ফারুক হোসেন,মোঃ খলিলুর রহমান
,যুগ্ম সাধারণ সম্পাদক, আতাউর রহমান হাওলাদার, 
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মোল্লা, সদস্য পিয়ার আলী মোল্লা,
বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুল লতিফ সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, 
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোঃ রাসেল,যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন জয়, 
শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া,উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর প্রমূখ। 
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমি যদি নির্বাচিত হই,সর্বপ্রথম আমি ৪ টা কাজ করবো,সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, ইউনিভার্সিটি, হসপিটাল ও ১০০% মাদক নির্মূল। 


এছাড়াও তিনি বলেন,আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আগে,খেলা ধুলায় উৎসাহী করবো,কারণ বেকার না থাকলে আর খেলাধুলায় বিজি থাকলে সমাজ থেকে এমনিতেই মাদক নির্মূল হবে,কারণ মাদকের কারণে সমাজে অশান্তি, চুরি ডাকাতি ও অসামাজিক কার্যকলাপ, বিশৃঙ্খলাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ