বাউফলে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
বাউফলে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বুধবার (২৬ নভেম্বর) এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী (পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা আমীর মাওলানা মো. ইছাহাক মিয়া।
বাউফল উপজেলার সূর্যমনী ইউনিয়ন সভাপতি মো. জাফারউল্লাহ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারী মো. মামুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে মা-বোনদের ইজ্জত আব্রু রক্ষা পাবে। নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। মানব রচিত আইনে বিগত ৫৪ রাষ্ট্র পরিচালিত হয়েছে কিন্তু নারী সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, নিশ্চিত হয়নি। বরং রাষ্ট্রীয় মদদে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে। খুন-ধর্ষন এবং নারী ও শিশু নির্যাতন বন্ধ হয়নি বরং ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এমনকি খুন-ধর্ষন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী কিংবা তার পরিবার ন্যায় বিচার পায়নি। বিচারের নামে তামাশা করা হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে খুন-ধর্ষন এবং নারী ও শিশু নির্যাতনসহ যেকোন অপরাধের ঘটনায় দ্রুত বিচারকার্য সম্পন্ন করা হবে।
ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত নারী নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন হচ্ছে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জল ভবিষ্যত গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আপনার একটি ভোটেই নির্ধারণ হবে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জল ভবিষ্যত। সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে ক্ষমতা চলে গেলে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জল ভবিষ্যত হুমকির মুখে পড়বে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স