মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আপডেট সময় :
২০২৫-১১-২৫ ১৮:৫৮:৪৩
মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রংপুর প্রতিনিধি:
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সীল ইন্টারনেটন্যাশনাল বাংলাদেশ, নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা: শাহনাজ ফারহানা আফরোজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার: নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার: মারিয়া মালো সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি: মমতাজ বেগম রানী।
বক্তারা এসময় নারী ও কন্যা শিশুদের প্রতি ঘটে যাওয়া যেকোনো ঘটনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বরোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স