পাহাড়িকা পাবলিক স্কুলে বর্ণিল আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-২৩ ১৮:০৬:৫৯
পাহাড়িকা পাবলিক স্কুলে বর্ণিল আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী(রাঙ্গামাটি)ঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়িকা পাবলিক স্কুলে রবিবার(২৩ নভেম্বর) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ক্লাস পার্টি। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা যেন আনন্দে উচ্ছ্বসিত—হাসি, খেলাধুলা আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মংসাথোয়াই চৌধুরী (পাবেল), সভাপতিত্ব করেন পাহাড়িকা পাবলিক স্কুলের প্রতিষ্টাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, চন্দ্রঘোনা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ও পরিচালক সোলায়মান, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃআইয়ুব চৌধুরী, রিফিউজিপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম বাপ্পা, এত্র বিদ্যালয়ের পরিচালক ইসমাইল হোসেন, এশিয়ান ওয়েলফেয়ার কোম্পানীর পরিচালক শফিউল আলম সাগর, বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুসা এবং পাহাড়িকা পাবলিক স্কুলের সহ-সভাপতি শামশুল আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্ক ও আনন্দঘন পরিবেশ তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এমন বিনোদনমূলক আয়োজন তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বক্তারা বলেন- এ পাহাড়ি এলাকায় এত সুন্দর ও সু-শৃংখল পরিবেসে স্কুল সত্যি প্রসংশার দাবী রাখে। এবং পাঠদান যুগ-উপযোগী করার পরামর্শ প্রদান করেন, শিক্ষার্থী - শিক্ষক -অভিভাবক - পরিচালক চার স্তরের সমন্বয়ে এ স্কুলের শিক্ষার মান অনেকদূর যাবে।
শিক্ষার্থীদের পরিবেশিত নাচ, গান, কবিতা এবং দলীয় নাটিকা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। ক্লাস ভিত্তিক খাবার পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন মজার গেমস ছিল দিনের প্রধান আকর্ষণ।
অভিভাবকরাও শিক্ষার্থীদের এমন সুশৃঙ্খল ও আনন্দদায়ক আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা ও শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পাহাড়িকা পাবলিক স্কুলের ক্লাস পার্টি তাই শুধু একটি বিনোদন অনুষ্ঠান নয়—এটি ছিল শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের এক প্রাণময় মিলনমেলা।
মোঃআইয়ুব চৌধুরী
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স