ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


আপডেট সময় : ২০২৫-১১-১৮ ২২:০২:০৪
নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট  হয়ে যুবকের মৃত্যু নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের খালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া ওই গ্রামের সজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে খালে মাছ ধরার উদ্দেশ্যে পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এসময় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত খোলা তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ