রেললাইনের পাশ থেকে কেন্দুয়ার শিক্ষার্থী তানভীরের মৃতদেহ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১১-১৭ ০০:৩২:৪১
রেললাইনের পাশ থেকে কেন্দুয়ার শিক্ষার্থী তানভীরের মৃতদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যোগে কেন্দুয়া ফেরার পথে নিহত হয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তানভীর আহমেদ (১৭)। তিনি রোয়াইলবাড়ি ইউনিয়নের চাপুরী (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান কাজলের দ্বিতীয় পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকায় মামার বাসায় বেড়াতে যান তানভীর। পরদিন শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ট্রেনে ওঠার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে গাজীপুরের কালিগঞ্জ রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তানভীর হাসানের নিখোঁজের সংবাদ তার পরিবার আমাকে অবহিত করলে আমি তাদেরকে গাজীপুর থানায় জিডি করতে বলি।গতকাল শনিবার রাত ১১ টার দিকে গাজীপুরের কালিগঞ্জ থানা থেকে আমাকে ফোন করে জানায় তানভীর হাসান নামের এক যুবকের মরদেহ রেল লাইনের পার্শ্বে ময়লার ভাগারের কাছ থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে।পরে আমি তার পরিবারকে অবগত করি।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স