ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-১৫ ১৫:০৫:১৭
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে র‌্যালী ও ১০ টার দিকে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান। 

বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালে প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুল হান্নান। 

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। 

প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস আর খান। 

আরও বক্তব্য দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাসিমুল বারী বাপ্পি, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ