ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ভাটার মেশিন হতে ৪ ঘন্টা পর শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১১-১৩ ২৩:০৪:১৪
মণিরামপুরে ভাটার মেশিন হতে ৪ ঘন্টা পর শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার মণিরামপুরে ভাটার মেশিন হতে ৪ ঘন্টা পর শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
‎আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- যশোরের মনিরামপুরে ভাটার মাটি মিক্সার মেশিনে আটকা পড়ার দীর্ঘ ৪ ঘন্টা পর জাকির মোড়ল (৪৫) নামে এক ভাটা শ্রমিকের কয়েক খন্ড হওয়া মৃতদেহ উদ্ধার করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে মনিরামপুর–নওয়াপাড়া সড়কের মহাদেবপুর গ্রামে অবস্থিত নিউ বল্ড ব্রিকস ভাটায় এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতের জাকির মোড়ল (৪৫) উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। ‎ঘঠনা সূত্রে জানা গেছে, দুপুরে ভাটার শ্রমিকরা খাবার বিরতিতে থাকা অবস্থায় জাকির মাটি পাকানো মেশিনটি পরিষ্কার করতে ওঠে। কিছুক্ষণ পর সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে মেশিনটি চালু অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন—জাকির মেশিনের ভেতরে আটকে গেছে। ‎খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মনিরামপুর ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে মেশিনের ভেতর থেকে খণ্ড খণ্ড অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন। ‎নিউ বল্ড ব্রিকস ভাটার মালিক এটিকে সম্পূর্ণ একটি দুর্ঘটনা বলে দাবী করছেন।মালিক মনিরুজ্জামান জানান,আমরা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি। ‎মর্মান্তিক এ মৃত্যুর খন্ড খন্ড অংশ উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।ভাটার অন্যান্য শ্রমীক ও মৃতের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ