ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলন একজনের কারাদণ্ড


আপডেট সময় : ২০২৫-১১-১৩ ২২:২৬:০২
অবৈধভাবে বালু উত্তোলন একজনের কারাদণ্ড অবৈধভাবে বালু উত্তোলন একজনের কারাদণ্ড
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর রংপুরের বদরগঞ্জে বালু মহলে অভিযান পরিচালনা করে পলাশ মিয়া নামে একজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ইউএনও। বৃহস্পতিবার ১৩নভেম্বর সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেহাটে এ ঘটনা ঘটে। কারাদন্ড যুবকের নাম পলাশ মিয়া(২৬)তিনি মিঠাপুকুর উপজেলার নাসিরাবাদ গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। তাকে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর সংশোধিত আইন ২০১৩ এর ৪(গ) ধারা ও ১৫ (১) এবং ১৫ (৩) ধারার অপরাধে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। স্হানীয়রা জানান,কুতুবপুরের প্রভাবশালী নাহিদ,ফোকলা জামান,একরামুলসহ দিনে রাতে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। বালু মহলে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বন্ধ নেই বালু উত্তোলন।তাদের অভিযোগ, পাশেই ড্রেজার লাগিয়ে বালু তুলছে। বাধা প্রদান করলে নানান ভয়ভীতি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মিজানুর রহমান বলেন,মেশিন দিয়ে বালু তোলা বা মাটি কাটা সম্পূর্ণভাবে অবৈধ। এই কাজের সাথে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।সেই উপস্থিত একজনকে ১ মাসের জেল দেওয়া হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ