ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরছেন মিটুল হক, অংশগ্রহণ করবেন একাধিক কনসার্টে


আপডেট সময় : ২০২৫-১১-১৩ ১২:২৬:১৩
দেশে ফিরছেন মিটুল হক, অংশগ্রহণ করবেন একাধিক কনসার্টে দেশে ফিরছেন মিটুল হক, অংশগ্রহণ করবেন একাধিক কনসার্টে।

বিনোদন প্রতিবেদক 

৯০ - এ ব্যান্ড সঙ্গীতের সাথে সম্পৃক্ততা। রক্তের নেশা এলবাম দিয়ে রক ঘরানা বাংলা গানের যাত্রায় পদার্পন। তারপর অনেক কনসার্ট আর সোলো গান।  অতপর জীবনের খোঁজে প্রবাসে বসবাস। ২০১৬ তে আবারো অন্য ভুবন এলবামের মাঝ দিয়ে ফিরে আসা। মিটুল হক, বাংলা ব্যান্ডের গানকে যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী।


আমেরিকাতে বসবাস করলেও আত্মায় ধারণ করেন বাংলাদেশ আর বাংলাদেশের সংস্কৃতি।  বছরের নানা সময়ই তিনি আমেরিকার নানান স্টেটে অনেক স্টেজ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত  থাকেন। পার্শ্ববর্তী দেশ কানাডাতেও তিনি সমান জনপ্রিয় সেখানেও তাঁকে নানান সময় কনসার্টে দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবার ডিসেম্বরে মহান বিজয়ের মাসে আমেরিকা থেকে ঘরের ছেলে ঘরে ফিরছেন দেশের বিভিন্ন জেলায় কনসার্টে অংশ নিতে। দেশে ফিরে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে অনেকগুলো স্টেজ শো তে অংশগ্রহণ করবেন।


এছাড়াও এলআরবি, ফিলিংস, আর্ক কিংবা সোলস ব্যান্ডের অনেক বিখ্যাত গানের গীতিকবি বাপ্পি খানের গীতিকথায় এবং বাংলাদেশের বিখ্যাত মিউজিসিয়ান রাজিব হোসেনের সুর ও সঙ্গীত আয়োজনে নতুন একটি মৌলিক গানে কন্ঠ দেবেন মিটুল হক। 


এলআরবি ও আইয়ুব বাচ্চুর অন্তত ১০০ গানের গীতিকার বাপ্পী খান ও আইয়ুব বাচ্চুর যোগ্য উত্তরসূরী হিসেবে পরিচিত  মিটুল হকের যুগলবন্দিতে নতুন এই গান দর্শক মহলে ভিন্নমাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

 
দীর্ঘ সময় ধরে ব্যান্ড সংগীতের সাথে জড়িত মিটুল হক। সেই ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড প্রিজনার্সের মূল ভোকালিস্ট এখন নিউ ইয়র্কে স্থায়ী বসবাস করছেন। 


শত ব্যস্ততার মাঝেও  তিনি নিয়মিত গান করে যাচ্ছেন। আমেরিকা, কানাডা কিংবা অন্যান্য দেশে নিয়মিত স্টেজ পারফরম্যান্সে ব্যস্ত থাকতে দেখা যায় এই শিল্পী কে। মিটুলের গায়কি স্টাইল আর পোশাকের ধরনে প্রয়াত আইয়ুব বাচ্চুর সাথে যোগসূত্র খুঁজে পান দেশ বিদেশের এবি ভক্তরা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ