কোন প্রতিহিংসা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই ..........সাবেক এমপি, ফজলুল হক মিলন
আপডেট সময় :
২০২৫-১১-১৩ ১১:৪৯:৫৯
কোন প্রতিহিংসা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই ..........সাবেক এমপি, ফজলুল হক মিলন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য এ,কে,এম ফজুলুল হক মিলন বলেন- জনগনের ভোটাধীকার আদায়ের জন্য অনেক বার জেলে যেতে হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যেমে রক্তের বিনিময়ে একটি পরিবেশ পেয়েছি। এই পরিবেশটিকে আমাদের কাজে লাগাতে হবে। নির্বাচন সম্পুর্ণ নিরপেক্ষ হতে হবে। ভোটের মাধ্যমে একটি দল সরকার গঠন করবে। সেই সরকার হতে হবে জনকল্যানমুখী। কোন ফ্যাসিবাদী সরকার নয়। যারা মানুষের কল্যানে কাজ করবে। প্রয়োজনে কালীগঞ্জ বাসীর উন্নয়নে সকল প্রকার ত্যাগ স্বীকার করবো।
তিনি আরও বলেন- সকল মানুষ রাজনৈতিক দল করবে এতে কোন প্রকার বাঁধা নেই। একটি রাজনৈতিক দলের প্রধান দেশ থেকে পালিয়েছে। সেই দলের অসংখ্যা নেতা-কর্মী দেশে রয়েছে। যারা বিভিন্ন দলের সাথে মিশে গেছে। আজ তারা নেতৃত্বহীনতায় রয়েছে। কোন প্রতিহিংসা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। যারা বিভিন্ন পরিস্থিতির স্বীকার হয়ে ওই দল করছেন। আপনাদের ভয়ের কোন কারণ নেই। আপনারা এই দেশের মানুষ এই সমাজেই বসবাস করবেন। নিরভয়ে শান্তিপূর্ণ ভাবে আপনারা অবস্থান করেন। কোন ধরনের সমস্যা আপনাদের হবে না।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জায়ান্টস্ স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ,কে,এম ফজলুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খালেকুজ্জামান বাবলু, গাজীপুর জজকোর্টর এপিপি গাজী শাহ মোতাসেম আজমল সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় পালোয়ান এফসি ১-০ গোলে সাব্বির এফসি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স