ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মাথা ফেটে রক্ত ঝরল।
আপডেট সময় :
২০২৫-১১-১৩ ০০:২৬:২৫
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মাথা ফেটে রক্ত ঝরল।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মাথা ফেটে রক্ত ঝরল।বুধবার ১২ নভেম্বর উপজেলা রাধানগর ইউনিয়ন চকের ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম একরামুল হক(৬০)। তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা ভুক্তভোগী থানায় অভিযুক্ত রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও একরামুল হক তারা দুুই ভাই।বসতভিটা ১৫ শতক জমি নিয়ে বিরোধে জেরে এ হামলা ঘটনা ঘটে অন্তত ৫ জন এলাকাবাসী জানান।বসতভিটা ১৫ শতক জমির মধ্যে রফিকুল প্রাপ্ত ৬ শতক জমি আর একরামুল হকের ৯ শতক।কিন্তু ছোট ভাই রফিকুল জমির দলিলকে তোয়াক্কা না করে বড় ভাই একরামুল অংশের ৯ শতক জমি বিভিন্ন সময়ে দখলের পায়তারা করার লিপ্ত থাকেন। বুধবার সকালে ঘটনার দিনে একরামুল হকের জমির অংশের মধ্যে ছোট ভাই রফিকুল টিনের বেড়া দিলে।একরামুল নিষেধ করলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এছাড়াও একরামুল হকের শরীরে বিভিন্ন অংশে আঘাত করে।
আখি বেগম নামে এক নারী বলেন,ঘটনাটি সত্য রফিকুল খুব মারধর করছে তার বড় ভাই কে। এঘটনায় প্রতিবেশি হিসেবে আমরা বিচার চাই।
আজিজুল নামে এক যুবক বলেন, ঘটনার সময় আমি সামনে ছিলাম।রফিকুল তার টিনের বেড়া একরামুল জায়গায় অংশে দিলে এ ঘটনায় সূত্রপাত হয়। আমি তাদের মধ্যে মিটমাট করতে গেলে রফিকুল ও তার বড় আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আইনের কাছে আমি বিচার চাই।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
১২/১১/২৫
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স