ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় অবৈধ জালবিরোধী অভিযানে জেলেকে জরিমানা


আপডেট সময় : ২০২৫-১১-১২ ২১:১৮:৪৩
কেন্দুয়ায় অবৈধ জালবিরোধী অভিযানে জেলেকে জরিমানা কেন্দুয়ায় অবৈধ জালবিরোধী অভিযানে জেলেকে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়ায় জলজ সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মরা বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নাঈম- -উল ইসলাম চৌধুরী।

অভিযানকালে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। পরে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তারের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে জলজ প্রাণী ধ্বংস হয়। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমরা কাজ করছি।’

স্থানীয় প্রশাসন জানায়, নিয়মিত এ ধরনের অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ