আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে- মির্জা ফখরুল
আপডেট সময় :
২০২৫-১১-১১ ২২:৩১:৫৯
আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে- মির্জা ফখরুল
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না। আমরা প্রতিশোধ নেব না। আমরা ভালোবাসা ও প্রেমের মধ্যে দিয়ে রাজনীতি করবো। আওয়ামী লীগ যেভাবে মামলা করতো আমরা সেভাবে করতে চাইনা। আমি আপনাদের কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো মামলা হয়েছে আমরা সমস্ত মামলা তুলে নেব।
আজ (১১ নভেম্বর) মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময়সভায় তিতি এমন মন্তব্য করেন তিনি।
এর আগে এক মতো বিনিময় সভায় এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের বাচ্চারা একটা ভালো কাজ করেছে ৫ আগস্টে আমাদের মুক্ত করেছে। কিন্তু তারাও একটা দল করেছে 'এনসিপি'। কিন্তু পুরো এলাকাতে তাদের একটাও ভোট নেই, নেতাকর্মীও নেই। তাহলে ভোট করবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে বলছে, পিআর আগে দিতে হবে, জুলাই সনদ আগে করতে হবে। এগুলো হচ্ছে জনগণকে শুধু বিভ্রান্ত করা, ভোট পেছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া।
জামায়াতকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, জামায়াতে ইসলামি বলছে আগে পিআর দিতে হবে না হলে ভোট হবে না। ভাই আপনারা নির্বাচন এত ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা জানেন ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এইজন্যে আপনারা নির্বাচনকে এত ভয় পান।
তিনি আরোও বলেন, আপনি ভোট দিবেন এখানে ঢাকায় ঠিক হবে এমপি কে হবে। এমন ভোট করতে জনগণ রাজি নয়। এবং পিআর পদ্ধতির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ নেই। আমরা এই ব্যবস্থার সাথেও পরিচিত না। তাই পরবর্তীতে পার্লামেন্ট তৈরি করে সেখানে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তার পর দেখা যাবে পিআর দরকার কিনা।
এসময় হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা যেগুলোতে একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। আর অন্য কোন কিছুর দায় বিএনপি নেবে না। এই দায় সরকারকেই নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স