ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‎জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজ মণিরামপুরের প্রতিপক্ষ বাঘারপাড়া


আপডেট সময় : ২০২৫-১১-১০ ২১:৪৫:২১
‎জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজ মণিরামপুরের প্রতিপক্ষ বাঘারপাড়া ‎জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজ মণিরামপুরের প্রতিপক্ষ বাঘারপাড়া
‎আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
প্রথম বারের মতো শুরু হয়েছে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং। বর্ণাঢ্য আয়োজনে ইতিমধ্যে এ আসরের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার বিকাল ৩টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ বাঘারপাড়া উপজেলা প্রশাসনের ফুটবল টিমের সাথে লড়বে মণিরামপুর উপজেলা প্রশাসনের টিম। ‎যশোর জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম ম্যাচের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে এ মর্মে চলতি তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা ফুটবল টিম ম্যানেজমেন্ট।


‎প্রস্তুতির সময় বেশি না পেলেও আজকের ম্যাচকে নিয়ে দুই উপজেলার হয়ে অংশ নেওয়া ফুটবলার ও সংশ্লিষ্ট বিষয়ের ব্যাক্তিবর্গের পাশাপাশি ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে উপজেলা বাসীর মধ্য।চলতি এ আসরে প্রতিটি দলের বাইরে ৩জন যে কোন ফুটবলার খেলতে পারবে। এ তিন ভিনদেশী প্লেয়ার নির্বাচনে চমক সৃষ্টি করেছে ইতিমধ্যে। দেশ পেরিয়ে টুর্নামেন্টে জয়ের আশায় বিদেশী তারকা ফুটবলারকে পারিশ্রমিক দিয়ে দলে ভেড়াচ্ছ দলগুলো।

 
‎উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ট্রফিতে থাকা এক(১) ভরি স্বর্নের লক্ষে মুলত এ টুর্নামেন্টে এগিয়ে থাকার দৌড়ে আছে যশোর সদর সহ ৮ উপজেলা।
‎এ বিষয়ে সরাসরি কথা না হলেও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না মুঠোফোনে জানান,আমদের টিম জয়ের জন্য খেলবে।শুধু মাঠের ১১ জন নই,খেলবে পুরো মণিরামপুর। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ