ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় ০৪ জন গুলিবিদ্ধ ও ০২জন নিহত হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ১জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-১০ ১৯:৪২:৪৭
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় ০৪ জন গুলিবিদ্ধ ও ০২জন নিহত হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ১জন গ্রেফতার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় ০৪ জন গুলিবিদ্ধ ও ০২জন নিহত হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ১জন গ্রেফতার।



নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র হামলায় ০৪ জন গুলিবিদ্ধ ও ০২জন নিহত হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ আরো একজন আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ বিশেষ করে ধর্ষণ, অপহরণ, মাদক উদ্ধার, মানব পাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাদাঁবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। যেকোন ধরণের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারের আধিপত্যকে কেন্দ্র করে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী এবং নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দ্বন্দ¦ চলছিল অনেক আগে থেকেই। গত ০১ নভেম্বর রাত আনুমানিক ২০.০০ ঘটিকার দিকে শিপন গনিশাহ মাজারের পাশে একটি রেস্তোরায় খাবার খাওয়ার সময় রিফাত তার বাহিনীসহ শিপনের উপর অতর্কিত আক্রমণ চালায়।



উক্ত আক্রমণে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হলে তাদেরকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। কিছুক্ষন পরেই শিপন বাহিনীর অন্যান্য সদস্যরাও সশস্ত্র পাল্টা আক্রমণ চালায় এতে এমরান মাষ্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনার দিনই শিপন মৃত্যুবরণ করেন এবং পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকেই র‌্যাব এর গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল গত ০৭/১১/২০২৫ তারিখে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি একটি বাড়িতে রিফাতের সন্ধানে অভিযান পরিচালনা করে। তবে আগে থেকে রিফাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে উক্ত স্থান থেকে ০৮টি পাইপগানের মূলবডিসহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।



পরবর্তীতে রিফাতকে গ্রেফতারের জন্য র‌্যাবে-৯ এর গোয়েন্দা নজরদারী আরো বৃদ্ধি করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক টিম অদ্য ১০/১১/২৫ আনুমানিক রাত ০৩.০০ ঘটিকায় বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়। রিফাতকে আটক করার পরে রিফাতের তথ্যমতে থোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রিফাতের ঘনিষ্ঠ সহযোগী লিমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ দোচালা টিনসেড বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে মাটির ভিতর থেকে একটি নীল পলিথিনের ভিতর ০১টি বিদেশি সচল পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৭ রাউন্ড ৭.৬৫ তাঁজা বুলেট উদ্ধার করা হয়।



গ্রেফতারকৃত আসামিদ্বয়- ০১। রিফাত আহমেদ (২৫), পিতা-মৃতঃ মোস্তাক আহমেদ, গ্রাম-থোল্লাকান্দি, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ০২। মোঃ লিমান মিয়া (১৯), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- থোল্লাকান্দি, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয় ও উদ্ধারকৃত আলামত সমূহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পক্রিয়া চলমান। উক্ত ঘটনার অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি অস্ত্র উদ্ধারের লক্ষে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা চলমান আছে এবং অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ