ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে হাতপাখার এমপি প্রার্থী বলেন যারা ৫৪ বছর ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-০৯ ১৬:০১:৩৮
কালকিনিতে হাতপাখার এমপি প্রার্থী বলেন যারা ৫৪ বছর ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করেছে কালকিনিতে হাতপাখার এমপি প্রার্থী বলেন যারা ৫৪ বছর ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করেছে
 

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর-৩ আসনের মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মাওলানা এসএম আজিজুল হক বলেন, যারা ৫৪ বছর ক্ষমতায় ছিলো তারা দুর্নীতি করেছে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ নির্ভর রাজনৈতিক দল, যার লক্ষ্য রাজনীতিতে নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিবর্তন আনা। তাই আপনারা এ দেশের পরিবর্তন আনার জন্য ইসলামের পক্ষে ভোট দিবেন। কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে হাতপাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

 

এতে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আসলাম সেরনিয়বাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মহসিন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারী মহিউদ্দিন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারী তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন ও প্রশিক্ষন সম্পাদক রাইহান প্রমুখ।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ