ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রথমবারের মতো জমকালো ‘কিচ্ছা উৎসব’ উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১১-০৯ ১৪:৫৭:২২
কেন্দুয়ায় প্রথমবারের মতো জমকালো ‘কিচ্ছা উৎসব’ উদ্বোধন কেন্দুয়ায় প্রথমবারের মতো জমকালো ‘কিচ্ছা উৎসব’ উদ্বোধন
মাজহারুল ইসলাম,নেত্রকোণাঃ


নেত্রকোণার কেন্দুয়ায় বাঙালি সংস্কৃতির অন্যতম শেকড় কিচ্ছাপালাকে কেন্দ্র করে প্রথমবারের মতো বৃহত্তর আয়োজন ‘কিচ্ছা উৎসব’ উদ্বোধন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সর্বস্বর সংগঠনের উদ্যোগে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফূল ছিটিয়ে ও গান গেয়ে উৎসবটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

দিনব্যাপী ও রাতব্যাপী এই উৎসবে কিচ্ছা পরিবেশন করছেন দেশের নামকরা বয়াতীরা-কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী, অলিউল্লাহ বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, মনসুর বয়াতী, হামিদ বয়াতী, শামীম বয়াতী, মজনু বয়াতী, উসমান বয়াতী, আনোয়ারা বয়াতী, ফজল করিম বয়াতী ও খোকন বয়াতী।

আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে- জাসাস,চর্চা সাহিত্য আড্ডা, উদীচী শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী, মঙ্গলঘর পরিসর ও প্রাণে প্রাণ বইকুজ।
মিডিয়া পার্টনার হিসেবে আছে-কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, সর্বস্বরের সম্পাদক আবুল কালাম আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, গীতিকবি মীর্জা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয় সংস্কৃতির হারিয়ে যাওয়া কিচ্ছাপালা শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ