ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন; ফেনসিডিলসহ ০৪ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-০৯ ১৪:১৬:০১
শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন; ফেনসিডিলসহ ০৪ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন; ফেনসিডিলসহ ০৪ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক

শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন; র‌্যাব-১৩ এর অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও টহল কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৮ /১১/ ২০২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার ফুলবাড়ি থানাধীন পৌরসভা ০৫ নং ওয়ার্ড এর ঢাকা মোড় সংলগ্ন রোজা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফুলবাড়ি মধ্যপাড়া কয়লা খনি মহাসড়ক এলাকায় অভিযানের সময় ধৃত আসামিদের মহিলা র‌্যাব সদস্য দ্বারা দেহতল্লাশিকালে বিশেষ কায়দায় রক্ষিত প্রতিজনের কাছে ৬০ বোতল করে সর্বমোট ২৪০ বোতল ফেনসিডিল জব্দসহ আসামি- ১। মোছাঃ রিনা (৩৫), পিতা- মৃত সাহেদ আলী, মাতা- মোমেনা বেগম, সাং- হিলি জিলাপিপট্টি, ২। ইশিকা আক্তার (১৯), পিতা- মোঃ ইউনুস আলী, মাতা- লিজা আক্তার, সাং- হিলি ডাঙ্গাপাড়া, ৩। মোছাঃ রাজিয়া খাতুন (৩৪), পিতা- মোঃ আব্দুল আজিজ, মাতা- মোছাঃ নূর জাহান বেগম, সাং- বড় ডাঙ্গাপাড়া, ৪। শাহিনুর বেগম (৪০), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা- জাহেরা বেগম, সাং- মধ্যেম বাসিন্দাপুর, সর্ব থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর মহিলা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। তারা অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করে থাকে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ