ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-০৯ ১৪:১০:০৭
কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), যার প্রতিপাদ্য “বাংলাদেশ আমার অহংকার”- অপরাধ ও সন্ত্রাস দমনে রাষ্ট্রের এক অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে।


এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান করে সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় মোঃ আবুল কালাম আজাদ (৪২), এর ৩য় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন উদ্ধার করেন। পেশদার অস্ত্র ব্যবসায়ীগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনা স্থল হতে কৈশলে পালিয়ে যায় । তাদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর আভিযানিক দল তৎপর রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ