বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি চল চল ঢাকা চল জাতীয় সমাবেশ সফল কর
আপডেট সময় :
২০২৫-১১-০৯ ১২:২১:২০
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি চল চল ঢাকা চল -জাতীয় সমাবেশ সফল কর
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সারাদেশে চলছে গণসংযোগ ও প্রচারাভিযান। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা বাসস্ট্যান্ডে আজ শনিবার দুপুর ১২টায় এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ দেশব্যাপী এই সমাবেশের তাৎপর্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা, গণতন্ত্রের সংকট, সামাজিক বৈষম্য ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি। তারা বলেন, শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর, ছাত্র-যুবক ও নারী সমাজের প্রতিনিধি সবাইকে ঢাকার জাতীয় সমাবেশে যোগদান করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের সম্পদ আজ একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত; সাধারণ মানুষ দারিদ্র্য ও বেকারত্বের দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাই এই অব্যবস্থার অবসান ঘটাতে এবং একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বরের জাতীয় সমাবেশ হবে জনগণের নতুন জাগরণের প্রতীক।
সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা “চল চল ঢাকা চল - জাতীয় সমাবেশ সফল কর” শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বোদা উপজেলা ও আশেপাশের এলাকা থেকে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোদা শাখার সভাপতি, এবং পরিচালনা করেন স্থানীয় সম্পাদক। এছাড়া বক্তৃতা করেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা বলেন, এই আন্দোলন শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়-এটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, ঢাকা সমাবেশ হবে দেশের গণমানুষের ঐক্যের এক বিশাল মঞ্চ, যা থেকে বেরিয়ে আসবে শোষণমুক্ত সমাজ ও সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রূপরেখা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স