ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত


আপডেট সময় : ২০২৫-১১-০৮ ১৯:৫৫:৪৫
ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত
 
 
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহতরা হলেন- চারঘাটের শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
 
চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা তিনজন চারঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংঘতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন এক মোটরসাইকেলে তিনজন।
 
 
ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনের মরদেহ সড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে যান। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ