কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আপডেট সময় :
২০২৫-১১-০৭ ২২:১০:০৭
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। এ উপলক্ষে উপজেলা বিএনপি'র আয়োজনে, দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনটি শুরু হয়। বিকাল সাড়ে চারটায় উপজেলা পরিষদের চত্বর থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভাণ্ডারিয়ায় উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বক্তাগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নানা তাৎপর্য তুলে ধরেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স