ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘরে ঘরে চাকরি, টাকা লাগবে না: দীপেন দেওয়ান

আপডেট সময় : ২০২৫-১১-০৭ ২০:১০:৫৮
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘরে ঘরে চাকরি, টাকা লাগবে না: দীপেন দেওয়ান বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘরে ঘরে চাকরি, টাকা লাগবে না: দীপেন দেওয়ান
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, “বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে চাকরি পেতে ঘুষ দিতে হবে না, মেধা ও যোগ্যতাই হবে নিয়োগের একমাত্র মানদণ্ড। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ।”
তিনি আরও বলেন, “পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায় আমাদের এক পরিবারের অংশ। তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। উন্নয়ন হবে কারও বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মংঞোই মারমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিল মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ একসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল।
তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন ও সংগ্রামকে আরও ত্বরান্বিত করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও ব “পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায় আমাদের এক পরিবারের অংশ। তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। উন্নয়ন হবে কারও বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মংঞোই মারমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিল মাসুম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ একসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল।
তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন ও সংগ্রামকে আরও ত্বরান্বিত করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ