ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা


আপডেট সময় : ২০২৫-১১-০৬ ২২:৪৮:০২
ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ডাল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মিলগুলোতে রং মিশ্রিত ডাল ও বকেয়া পুরাতন ডালে পোকা পাওয়া যায়। বৃহ: বার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলা হলিদাগাছী এলাকায় অনুষ্ঠিত হয়। জরিমানা হিসেবে পারভেজ ডাল এন্ড সর্টিং মিলের মালিক বাবর আলীকে ১ লাখ টাকা এবং মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা দিতে বলা হয়। মোট জরিমানা ২ লাখ টাকা। ভ্রাম্যমান আদালতের বিচারক রাহাতুল করিম মিজান ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগের হুঁশিয়ারি দেন।বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ করার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ