কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী আটক
আপডেট সময় :
২০২৫-১১-০৬ ২১:২৩:৪৮
কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী আটক
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে মো. ইদ্রীস বরকুনতাজ- (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রমজানপুর ইউনিয়নের রমজানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে হাতেনাতে গাঁজাসহ আটক করেন। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ী ইদ্রীসের বিরুদ্ধে কালকিনি থানা, বরিশাল গৌরনদী থানা, বরিশাল মেট্রো এয়ারপোর্ট থানা ও মাদারীপুর সদর থানাসহ মোট সাতটি মাদক মামলা রয়েছে। তিনি আন্ত: জেলা মাদক ব্যবসায়ী।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স