ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের গণসংহতি আন্দোলনের সম্ভাব্যপ্রার্থী সাকিবুল ইসলাম শাফিন।


আপডেট সময় : ২০২৫-১১-০৬ ২০:১২:৫৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের গণসংহতি আন্দোলনের সম্ভাব্যপ্রার্থী সাকিবুল ইসলাম শাফিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের গণসংহতি আন্দোলনের সম্ভাব্যপ্রার্থী সাকিবুল ইসলাম শাফিন।

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে সামনে রেখে গণসংহতি আন্দোলন ৯৩ টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝরা) আসনে দলের সম্ভাব্যপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বরিশালের রাজপথের পরীক্ষিত সৈনিক, রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, জনপ্রিয় ছাত্রনেতা সাকিবুল ইসলাম শাফিন কে।


দীর্ঘদিন যাবত বরিশালের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করায় তিনি বরিশালের শ্রমজীবী, কৃষক, মেহনতি মানুষ ও ছাত্র জনতার কাছে অত্যন্ত প্রিয় ও পরচিত মুখ হয়ে উঠেছে। তার এই দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম কে মূল্যায়ন করে তাকে মাথাল প্রতিকের  সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে গণসংহতি আন্দোলন।


এ বিষয়ে সাকিবুল ইসলাম শাফিন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায়, বৈষম্য মুক্ত সমাজ গঠনের লড়াইকে আরও শক্তিশালী করতে ও দলীয় নির্দেশনা মেনে জনগনকে সাথে নিয়ে তিনি তার কাজকে এগিয়ে নিবেন। তিনি আরও বলেন সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে  একটি গনতান্ত্রিক সরকার গঠন করে দেশকে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে তরুন নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।


এতে স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এ বিষয়টিকে তারা ইতিবাচক ভাবেই দেখছেন। তারা বলেন, সাকিবুল ইসলাম শাফিনের নির্বাচনে উপস্থিতি নির্বাচনকে আরো প্রাণবন্ত করে তুলবে। তারা মনে করেন এই সম্ভাবনাময়ী ছাত্রনেতাদের মূল্যায়ন করলে দেশ ও দশের মঙ্গল হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ