ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-১১-০৬ ১২:২১:২০
নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ডিবি এ অভিযান পরিচালনা করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসরিন সুলতানা।

দলীয় ও পুলিশ সূত্র জানায়, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোনা–১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

স্থানীয় সূত্র অনুসারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ঝুমা তালুকদার। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এরপর তিনি এলাকা ছেড়ে পরিবারসহ ঢাকায় বসবাস করছিলেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঝুমা তালুকদারের গ্রেপ্তারের খবর তিনি পেয়েছেন। তবে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে কিনা-এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছেনি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ