ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়ির তিন মাদক ব্যবসায়ী ৮০ হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক পুলিশের হাতে


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ২০:৪২:৫৯
নাইক্ষ‍্যংছড়ির তিন মাদক ব্যবসায়ী ৮০ হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক পুলিশের হাতে নাইক্ষ‍্যংছড়ির তিন মাদক ব্যবসায়ী ৮০ হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক পুলিশের হাতে

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরকুানুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ হোসাইন, এসআই (নিঃ) মহিউদ্দিন ও এসআই (নিঃ) সুজন বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।


গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে চট্টগ্রাম-টু-কক্সবাজার মহাসড়কে একটি সিএনজি যোগে ইয়াবা পাচার হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করে।


গ্রেফতারকৃতরা হলেন: মোহাম্মদ শফি (৪৩), পিতা–মোঃ আমিন, মাতা–বদু বিবি, সাং–তুলাতলি, বাইশারি ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি, আমির হোসাইন (৫৪), পিতা–মৃত ফজল করিম, মাতা–মৃত জুবেদা খাতুন, সাং–কাগজি খোলা, বাইশারি ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি। রফিক উল্লাহ (২৯), পিতা–আলী হোসাইন, মাতা–আয়ার খাতুন, সাং–তুলাতলী গর্জনীয়, গর্জনীয়া ইউনিয়ন, থানা–নাইক্ষ্যংছড়ি, 


পুলিশ জানায়, অভিযানে ৮০ হাজার (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে । আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ