এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী - চান্দগাঁও-বায়জিদ ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন সরওয়ার বাবলা নামের আরও একজন। আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আর গুলিতে লুটিয়ে পড়েন সরওয়ার বাবলার ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাঁকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে অক্সিজেন এলাকার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বায়েজিদ থানা-পুলিশ ও একাধিক বিএনপি নেতা বিষয়টি নিশ্চিত করেছে।