ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ করেছে বিজিবি

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৮:৫৩:৪৬
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ করেছে বিজিবি রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ করেছে বিজিবি


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে উপজেলার মাহাদীপুর ও কিশোরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, বুধবার ভোররাত সোয়া ৩টা থেকে থেকে সোয়া ৪টা মধ্যে এই অভিযান চালানো হয়। প্রথম অভিযানে বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় ওল্ড রাম এবং ১০ বোতল জেডি মদ জব্দ করা হয়। অন্য একটি অভিযানে সীমান্ত পিলার ৮১/৩-এস থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৩০ প্যাকেট ভারতীয় ম্যানকোজেব ৭৫% ডিথেন এম-৪৫ (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক পাওয়া যায়।


বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় অবৈধ মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা-কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ