ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তনি সাদাত রহমানকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন; দাবি দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৮:০৩:৫৪
তনি সাদাত রহমানকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন; দাবি দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের তনি সাদাত রহমানকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন; দাবি দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের

আকাশ নিবির:

সাদাত রহমানকে বিয়ে করে নাহিদা ইয়াসমিনের ২১ বছরের সংসার ভেঙ্গে দেয় রোবায়েত ফাতেমা তনি। এমনকি মহাখালী ডিওএইচএস যে ফ্ল্যাটে হিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতে একের পর এক ষড়যন্ত্র করতেন জনপ্রিয় এই উদ্যেক্তা। কিন্তু দুই বছর এই ফ্ল্যাট নিয়ে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন তনির বিপক্ষে।


এরআগে দৈনিক বাংলার আলো নিউজ অনলাইনে একটি বিশ্বস্তসূত্রের খবরে সাবেক স্বামী শাহাদাত রহমান স্বামী সচিব ছিলেন এমন খবর প্রচারে বেশ নড়েচড়ে বসেন তনি। এরপর বের হতে থাকে নানান চাঞ্চল্যকর তথ্য। 


অন্যদিকে সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের ২১ বছরের সংসারে সুখ শান্তির কমতি ছিলো না। একমাত্র কন্যা সন্তান নিয়ে ভালই চলছিলো সব কিছু। ২০১৯ সালের জানুয়ারির মাসের শুরুর দিকে সাদাত রহমানের আচারণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পরতে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহ খানেক পড়ে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন।


নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোখ মুখে শুনেছেন ২০১৯ এর ১৩ জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। এই মর্মে তিনি কোন নোটিশ পাননি। পরে ১৭ জানুয়ারি নাহিদার হাতে তালাকের কাগজ তুলে দেন সাদাত রহমান। মাস দুয়েক পর তার আচারণের জন্য অনুতপ্ত হন এবং ক্ষমা চান নাহিদার কাছে। এরপর ২১ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি (জিডি নং ৯৬৩, তারিখ : ২৩-০৩-২০১৯) নাহিদার হাতে তুলে দেন সাদাত।


এরপর ক্ষমা চেয়ে আবার বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রোবায়েত ফাতেমা তনি মহাখালী ডিওএইচএস এ সাদাত রহমানের বাসার নিচে গিয়েস তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বাসা থেকে নাহিদা এবং তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। 


নাহিদা ইয়াসমিন জানান, তনির গালাগালি শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করেছে। তার সাথে থাকা ভিডিও ভাইরাল করার হুমকি দিয়েছেন। তনি তার সব কিছু শেষ করে বাড়ীটি লিখে নেবার পায়তারা করেছেন। এসময় তনি তার বাসার নিছে ফোন করে কিছু লোকজন নিয়ে আসে এবং সাদাত রহমানকে বের করে তনি বনানীর ভাড়া বাসায় নিয়ে যায়।


যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি তার স্বামী একজন বড় ব্যবসায়ী। পাশাপাশি তিনি ফু-ওয়াং সিরামিকে চাকরী করতেন। তার অনেক টাকা আছে জেনে তনি তাকে প্রেম ও প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নিবার পর তার একমাত্র মাথা গোজার শেষ শম্ভল মহাখালী ডিওএইচএস বাড়ীটি দখল করার চেষ্টা করেন এবং বার বার নোটিশ পাঠান।


খোঁজ নিয়ে জানা যায়, নাহিদা ইয়াসমিন কাফরুল থানায় কয়েকটি জিডি করেন (জিডি নং - ১৪৪১, তারিখ : ২১-১১-২০২১, জিডি নং - ৬১৩, তারিখ : ০৯-১১-২০১৯, জিডি নং - ১৩৭৭, তারিখ : ২১-০৯-২০১৯) এছাড়াও মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্রে সুরহা পাবার জন্য কয়েকটি অভিযোগ দাখিল করেন। কিন্তু দুইবার নোটিশ প্রদান করলেও তিনি কোন সাড়া পাননি।


পরে বাধ্য হলে নাহিদ ও তার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করনে (মামলা নং - ০১/২০২১)। দুই বছর মামলা চলার পর মহামান্য আদালত ঐ ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন।


ভুক্তভুগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়া তনিকে বিয়ে করেন সাদাত। কোন প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বর্হিভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস তনি তার স্বামীকে ব্ল্যাকমেইল করেছেন। তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছেন। কেননা তার স্বামী তালাক বাদ দিকে থানায় জিডি করেছিলেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সাদাত রহমানকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিরোবায়েত ফাতেমা তনি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ